হালিমা গ্রুপ কে হাই-টেক পার্ক ঘোষণা - Halima Group

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও মাননীয় প্রধান মন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ এর সার্বিক নির্দেশনায় ২০৪১ এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর, ২০২১, সকাল ১১.০০ ঘটিকায় হোটেল সোনারগাঁ এর বলরুমে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ‘হালিমা গ্রুপ’ কে হাই-টেক পার্ক ঘোষণা করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান, এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক, এমপি।

উক্ত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম, পিএএ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যাবস্থাপনা পরিচালক জনাব বিকর্ণ কুমার ঘোষ।, উক্ত অনুষ্ঠানে হালিমা গ্রুপ এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন হালিমা গ্রুপের চেয়ারম্যান জনাব আবুল কালাম হাসান টগর।

Please Call customer care