সাহসেই জয়—উক্তিটি হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসানের জীবনের সঙ্গে পুরোপুরি মিলে যায়। কেননা, হালিমা গ্রুপের অগ্রযাত্রার প্রতিটি ক্ষেত্রেই তিনি সাহসিকতার পরিচয় দিয়ে প্রতিকূলতাকে মোকাবিলা করে সফল হয়েছেন। ব্যবসার শুরুর দিকে অনেক বাধার সম্মুখীন হতে হয় আবুল কালাম হাসানকে। বাংলাদেশের মোবাইল ফোন এক্সেসোরিজ টেকনোলোজি সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। অনেক লোকসান হচ্ছে জেনেও তিনি হাল না ছেড়ে তাঁর চেষ্টা চালিয়ে যেতে থাকেন। তিনি ছিলেন দৃঢ়চেতা ও আত্মবিশ্বাসী। তাঁর এই আত্মবিশ্বাসে ভরপুর দৃঢ়চেতা মনোভাব তাঁকে আজকের এই সাফল্যমণ্ডিত অবস্থানে পৌঁছাতে অনেকখানি ভূমিকা রেখেছে।
এই বিজ্ঞাপণটি করা হয়েছে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলো তে।